কার সঙ্গে বিদেশ ট্যুরে পরীমনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার রয়েছে বেশ সরব উপস্থিতি। ব্যক্তিগত জীবন, একাধিক সম্পর্ক ও বিয়ে নিয়ে সবসময় সংবাদের শিরোনামে আছেন তিনি। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্তদের মাঝে শেয়ার করতে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন তিনি। চমকে দেন তার ভক্ত-অনুরাগীদের। সেই ধারাবাহিকতায় এবার ব্যতিক্রম অভিনেত্রী। এবার যে কাণ্ড ঘটালেন অভিনেত্রী, তাতে নতুন প্রেমের গুঞ্জন যেন আরও পোক্ত হলো।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি। সেখানে ভিডিওর শুরুতে দেখা গেছে, এক যুবকের হাত ধরে পরীমনি একটি সিঁড়ি বেয়ে নামছেন এবং তারপর সুন্দর একটি কাঠের সেতুতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে পরীমনি কিছুটা মজার ছলেই কথা বলছেন, যা থেকে তাদের সম্পর্কের রসায়ন বোঝা যায়। যদিও সেই যুবক বিনোদন জগতের কিনা, তা স্পষ্ট নয়। তবে ভিডিও দেখে অনুমান করা যায়, তার নাম ‘শাওন’।
এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এক যুগের বেশি। এর মধ্যে কখনো আমাদের ঝগড়া লাগেনি। তো এবার চিন্তা কর, এই প্রথম ট্যুর, আমাদের বিদেশ ট্যুর একসঙ্গে, না? এবার আমি ঝগড়া করবই।
এই ভিডিওতে খুনসুটির মাঝেই আরও দেখা যায়, ছেলেটির হাতে একটি লাল রঙের হার্ট-শেপের তালা। ভালোবাসার বন্ধনকে প্রতীকীভাবে চিরস্থায়ী করতে অনেক প্রেমিক যুগল এই ধরনের তালা বিশেষ স্থানে ঝুলিয়ে দেন। সেই তালায় সাদা রঙে লেখা দুটি নাম— ‘পরী’ ও ‘শাওন’। নাম দেখে নিশ্চিত হওয়া যায়, এ ছেলেটিই হচ্ছে ‘শাওন’।
এরপর দুজন মিলে হাসিমুখে সেই লাভ লকটি অসংখ্য তালায় সাজানো একটি কাঠামোতে ঝুলিয়ে দেন। মনে করা হচ্ছে, নিজেদের ভালোবাসার বন্ধনকে আনুষ্ঠানিকভাবে আটকে দিলেন তারা।
ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে পরীমনি লিখেছেন—আমি কোনো ঝগড়া করিনি ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে গুঞ্জন। প্রশ্ন উঠেছে— এই শাওন কি শুধুই পরীমনির ঘনিষ্ঠ বন্ধু, নাকি জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী? যদিও এর রহস্য জানতে হয়তো আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ভক্ত-অনুরাগীদের।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







