ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:০১:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

কাল জাপান থেকে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে চার দিনের সরকারি সফর শেষে অর্গ্যানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে কাল শুক্রবার সৌদি আরবের উদ্দেশে টোকিও ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী স্থানীয় সময় কাল সকাল ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৫১২) যোগে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন।
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন।
বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে জেদ্দার বাদশাহ্ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন।
প্রধানমন্ত্রী জাপান অবস্থানকালে দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের একটি সহযোগিতা চুক্তি সই হয়। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী টোকিওতে ২৫তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন। এছাড়া তিনি প্রবাসী বাংলাদেশীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানসহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী ত্রিদেশীয় সফরের উদ্দেশে ২৮ মে ঢাকা ত্যাগ করেন। তাঁর প্রথম গন্তব্য হলো জাপান। পরের গন্তব্য সৌদি আরব ও ফিনল্যান্ড। আগামী ৮ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।