কাল থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
চার শর্তে আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আগের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন ও দূরপাল্লার বাস। গণপরিবহনে আগের ভাড়ায় যত সিট তত যাত্রী এমন একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর ২০২০ হতে গণপরিবহনে যত সিট তত আসনে পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহন করবে। তবে প্রত্যেকটি বাস-মিনিবাসের মালিককে যাত্রা শুরুর আগে ও যাত্রা শেষে জীবাণুনাশক ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চার শর্তে সরকার গণপরিবহনে যত সিট তত আসনে পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে। শর্তগুলো হলো-
আসন সংখ্যার অতিরিক্ত কোন যাত্রী পরিবহন করা যাবে না। গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেল্পার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরিধান/ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি/হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
যাত্রার শুরু ও শেষে বাস-মিনিবাসগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়াও যানবাহনের মালিকগণকে যাত্রীগণের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।
গত শনিবার (২৯ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস-গণপরিবহন চলাচল করবে।
এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় বাস ও গণপরিবহন চালাতে আমরা প্রস্তুত। এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











