ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৯:০৪:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

কাল থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ৩০ জুন ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামীকাল ১ জুলাই বৃহস্পতিবার হতে এক সপ্তাহের লকডাউনের সময় কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সরকার হুঁশিয়ারি দিয়েছে।

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার এই কঠোর লকডাউন জারির সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল।

১ জুলাই ভোর ৬টা হতে এই লকডাউন কার্যকর হবে। এসসময় কেবল জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষ ছাড়া আর কেউ ঘরের বাইরে গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে মঙ্গলবার রাতে সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, লকডাউনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখাসহ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো সরকার কার্যকর করবে। তবে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হবে।

লকডাউনের সময় সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়