ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৫০:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন উত্তর আমেরিকার দিকে। আগামীকাল (১১ জুন) শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের প্রতিপক্ষ ছিল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখা হচ্ছে তাদের।

এবারের বিশ্বকাপ নানা দিক থেকে ইতিহাস গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি। নতুন ফরম্যাটে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে উঠবে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও থাকছে জাঁকজমকপূর্ণ। মেক্সিকো সিটিতে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এক মাসেরও বেশি সময়ব্যাপী এই মহাযজ্ঞের। আয়োজক দেশগুলোতে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

ফিফার সূচি অনুযায়ী, ১২ জুন মাঠে নামবে অপর দুই স্বাগতিক দেশ কানাডা ও যুক্তরাষ্ট্র। কানাডা টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে, আর যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেসে অভিযান শুরু করবে।

এবারের আসরে অংশ নিচ্ছে ফুটবল বিশ্বের প্রায় সব পরাশক্তি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডসসহ শক্তিশালী দলগুলো শিরোপার লড়াইয়ে নামছে।

টুর্নামেন্টের গ্রুপ পর্ব চলবে ২৭ জুন পর্যন্ত। এরপর শুরু হবে নকআউট লড়াই। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

ফুটবলবিশ্ব এখন নতুন এক মহারণের অপেক্ষায়। আগামী এক মাসের বেশি সময় ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের পায়ের জাদুতে মাতবে কোটি কোটি দর্শক। কাল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সেই মহোৎসব।