কাশবনে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীর ডেমরায় কাশবনে এক তরুণীকে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কোনাপাড়ার কাশবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
ঢামেক সূত্রে জানা যায়, কদমতলীতে ওই তরুণী বড় ভাইয়ের বাসায় বেড়াতে যান। সেখান থেকে রোববার কোনাপাড়া মেলায় গেলে চাচাতো ভগ্নিপতি সেলিম ও তার বন্ধু আলমের সঙ্গে পরিচয় হয় তার। পরে মেলায় তাকে নাশতা খাওয়ানোর নামে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করা হয়। এরপর তাকে কোনাপাড়ার কাশবনে নিয়ে গিয়ে পাঁচ থেকে ছয়জন ধর্ষণ করে বলে অভিযোগ করেন তরুণী। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল তাকে উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।
ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের-ওসিসি সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণীকে নিয়ে আসা হয়। আজ তার ফরেনসিক পরীক্ষা করানো হবে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ভুক্তভোগীর বাড়ি মাদারীপুরে।
এদিকে, ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, ওই তরুণীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
ভুক্তভোগী তরুণীর পরিবার মামলা করতে রাজি নয় বলেও জানান তিনি।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











