কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৭ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার
ভারতের জম্মু-কাশ্মীরের জোট সরকার থেকে বিজেপি বেরিয়ে যাওয়ায় পদত্যাগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এর ফলে প্রায় সাড়ে তিন বছরের জোট সরকারের পতন হলো। এ কারণে আগাম নির্বাচন অথবা কেন্দ্রের শাসন জারি করতে হবে সেখানে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মেহবুবার দল পিপল্স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এত দিন বিজেপির সঙ্গে জোট বেঁধে বিরোধপূর্ণ এ রাজ্য পরিচালনা করছিলো।
মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জম্মু-কাশ্মীর রাজ্যসরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা জানান বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরে পিডিপির সঙ্গে পথচলা অসম্ভব হয়ে পড়েছে। সরকার থেকে সরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না।’
এর পরেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যপালের হাতে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। বিজেপি যদিও এ রাজ্যে রাজ্যপালের শাসনই চায়, বৈঠকে এমনটা জানিয়েছিলেন রাম মাধব।
জম্মু-কাশ্মীর বিধানসভায় মোট ৮৭টি আসন। ২০১৪-র মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে পিডিপি পেয়েছিল ২৮টি আসন। আর বিজেপি পেয়েছিল ২৫টি। এ ছাড়া সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স ১৫টি, কংগ্রেস ১২টি এবং অন্যান্যরা ৭টি আসন পেয়েছিল। এ অবস্থায় পিডিপি ও বিজেপি যৌথভাবে সেখানে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন মেহবুবা মুফতি।
সংবাদ সম্মেলনে রাম মাধব আরও বলেন, ‘সন্ত্রাস, হিংসা এবং কট্টরবাদ উপত্যকায় সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারকে বিপন্ন করে তুলেছে। সুজাত বুখারির খুন তার উদাহরণ।’
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











