‘কাশ্মীর ফাইলস’কেও ছাপিয়ে গেল ‘কেরালা স্টোরি’
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৮ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
গত বছর মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্স অফিসে রীতিমতো চমক দেখিয়েছিল। বিশাল বাজেটের সিনেমা যেখানে থুবড়ে পড়েছিল সেখানে রেকর্ড ব্যবসা করেছে ছবিটি। অবশ্য প্রথম দিকে ছবিটি ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু সেটি তার আয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি।
একই ঘটনা ঘটল সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র বেলাতেও। ট্রেলার মুক্তির পর ছবিটি নিয়ে বিভিন্ন মহলে জোর বিতর্ক দেখা দেয়। কিন্তু কীসের কী, বক্স অফিস বলছে ছক্কা হাঁকাচ্ছে ছবিটি। প্রথম দুই দিনের আয়ে পেছনে ফেলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’কেও!
রবিবার (৭ মে) বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানান, শুক্রবার ছবিটি আয় করেছে ৮.০৩ কোটি। গতকাল শনিবারে হয় ১১.২২ কোটি। দুই দিন মিলিয়ে আয় দাঁড়িয়েছে ১৯.২৫ কোটি রুপি।
গত বছরের সবচেয়ে হিট নন-কমার্শিয়াল ছবি ছিল ‘কাশ্মীর ফাইলস’। যার প্রথম দিনের আয় ছিল ৩.৫৫ কোটি। আর দ্বিতীয় দিনে তা বেড়ে হয়েছিল ৮.৫০ কোটি। আর প্রথম দুই দিন মিলিয়ে হয়েছিল ১২.০৫ কোটি।
তরণ আদর্শ ছবিটির এমন সাফল্যকে ‘সেনসেশনাল’ বলে আখ্যা দেন। তার মতে, ছবিটি চলছে শুধু মানুষের মৌখিক প্রচারের কারণে। এই ছবিতে নেই তেমন কোনো বড় তারকা। অন্য দিকে ‘কাশ্মীর ফাইলস’-এ ছিলেন মিঠুন চক্রবর্তী ও অনুপম খেরের মতো তারকারা। তাই তো রীতিমতো বিস্মিত হচ্ছেন এই চলচ্চিত্র বিশ্লেষক।
‘দ্য কেরালা স্টোরি’ এক নিষ্পাপ হিন্দু নারীর গল্প বলে। যাকে তার ইসলাম ধর্মাবলম্বী বন্ধুরা কথা-ব্যবহারের প্যাঁচে ফেলে ধর্মান্তরিত করে। এরপর তাকে আইসিস সন্ত্রাসী সংগঠনে পাঠিয়ে দেওয়া হয়। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবির প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ। নির্মাতাদের দাবি, এই ছবির গল্প সত্য ঘটনা অবলম্বনে তৈরি যেখানে কেরলের প্রায় ৩২ হাজার নারীকে ফাঁদে ফেলে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করা হয়।
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ