কাস্টিং কাউচ : বোমা ফাটালেন আলিয়া ভাট
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৩ এএম, ৯ মে ২০১৮ বুধবার
কাস্টিং কাউচ! এবার এ বিষয়ে বোমা ফাটালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেদুনিয়ায় কাস্টিং কাউচ শব্দটা নতুন নয়৷ হলিউড, বলিউড সর্বত্রই ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এই শব্দ৷
অতীতে, রণবীর সিং, চিত্রাঙ্গদা সিং, কাল্কি কেকলিন, কঙ্গনা রানাওয়াত, রাধিকা আপ্তে সকলেই এ বিষয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা মিডিয়ার সামনে শেয়ার করেছেন৷ যদিও স্টারকিডদের এবিষয়ে কিছু জিজ্ঞেস করলে, তারা সচরাচর এই বিষয়টি এড়িয়ে যায়৷ কিন্তু ভাট কন্যা হাঁটলেন উল্টো পথে। তীব্র নিন্দা করলেন বলিউডে হওয়া কাস্টিং কাউচের বিরুদ্ধে।
সম্প্রতি ‘রাজি’ সিনেমার প্রমোশনে হাজির ছিলেন বলিউডের এই বাবলি গার্ল৷৷ সেখানে তাকে সাংবাদিকরা কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “হ্যাঁ বলিউডে কাস্টিং কাউচ এখনও বর্তমান৷ যদিও তার ক্ষেত্রে এরকম কোন সমস্যা হয়নি৷ তবে শুধু মেয়েরাই নয় অনেক পুরুষ অভিনেতাদের জীবনেও এরকম অভিজ্ঞতা হয়েছে৷”
পাশাপাশি অভিনেত্রী এও জানান যে, “শুধুমাত্র ক্রিয়েটিভ দুনিয়াতেই নয়৷ বিভিন্ন কর্মক্ষেত্রেই যুবক যুবতীরা এসবের স্বীকার হয়৷ তাঁদের উচিত বিষয়টি আগে পরিবারের সবইকে জানানো। তারপর উচিত পুলিসের কাছে অভিযোগ দায়ের করা৷”
তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে একাধিক বিতর্ক৷ অনেকেই তার এই মন্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন৷ অনেকের মতে স্টারকিড বলেই তাঁকে এরকম সমস্যা ছুঁতে সাহস পায়নি৷
নায়িকা আপাতত ব্যস্ত তার আপকামিং ছবি রাজি’র প্রমোশন নিয়ে৷ করণ জোহারের প্রযোজিত এই সিনেমায় একদমই অন্যরকম চরিত্রে পাওয়া যাবে আলিয়াকে৷ মেঘনা গুলজার পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ১১ মে৷
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া






