ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৯:৫০:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

কিংবদন্তি ফুটবলার পেলের জন্মদিন আজ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার

কিংবদন্তি ফুটবলার পেলের জন্মদিন আজ

কিংবদন্তি ফুটবলার পেলের জন্মদিন আজ

আজ ফুটবলের রাজা পেলের জন্মদিন। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে  জন্মগ্রহণ করেন তিনি। পেলের পুরো নাম এডসন অ্যারান্টেস ডো নাসিমেনটো। পেলের বাবা ডনডিনহো ছিলেন ফুটবলার। বাবার ফুটবল আদর্শে বড় হন পেলে। বাবা হাসপাতাল ও মা অন্য বাড়িতে কাজ করতেন।

নারী-পুরুষ মিলিয়ে সারা পৃথিবীব্যাপী তার অনুরাগীর সংখ্যা অসংখ্যা। ল্যাটিন আমেরিকান ফুটবলকে বিশ্বময় জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা ব্যাপক। তাকে ভালোবেসে কালো মানিক বা ব্লাক ডায়মন্ড বলে ডাকা হয়।

রিদ্রতার মধ্যেই বেড়ে ওঠেন পেলে। পেলে খেলোয়াড়ি জীবনে অনেক অর্জন পেয়েছেন। তবে বাবার একটি রেকর্ড ভাঙতে পারেননি। আর সেটি হলো এক ম্যাচে পেলের বাবার ৫ গোল রয়েছে। যেটি পেলে ভাঙতে পারেননি। পেলে ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জেতেন। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পেলে সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলেছেন।

১৯৫০ সালের বিশ্বকাপে পেলে বেশ ছোট। রেডিওতে ফাইনালের ধারাভাষ্য শুনছিলেন তার বাবা। মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। পেলের বাবা খুব দুঃখ পেয়েছিলেন। পেলে বাবাকে সেদিন কথা দেন, বিশ্বকাপ তিনি ব্রাজিলের মাটিতে নিয়ে আসবেন। ১৯৫৮ সালে কিশোর পেলে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান। এর পর আরও দুবার তার নৈপুণ্যে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল।

উইমেননিউজ২৪.কম-এর পক্ষ থেকে শুভ জন্মদিন ফুটবলের রাজা পেলে।