কিশোরীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার
কিশোরীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় চা দোকানি মোর্শেদ আলম শেখের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক গোলাম কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তার ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাজ্জাত হোসেন সবুজ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামি মোর্শেদ আলম শেখ (৫০) সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় চায়ের দোকান করতেন। একই এলাকায় মামলার বাদী ভিকটিমের মা বসবাস করতেন। সেই সূত্রে আসামির সঙ্গে পরিচয় হয়। বাদীর বড় মেয়ে (১১) মামলার আসামিকে মামা বলে ডাকে এবং আসামি তার বাসায় একা থাকতেন। মামলার আসামি প্রায়ই ভিকটিমকে ফুসলিয়ে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতো। সর্বশেষ ২০২২ সালের ২৮ আগস্ট মামলার আসামি ভিকটিমকে ফুসলিয়ে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর ভিকটিমের মা বাদী হয়ে রাজধানীর সবুজবাগ থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার এসআই আজমিন নাহার কিরন ২০২৩ সালের ১৭ জানুয়ারি মোর্শেদ আলমকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





