কিয়েভকে ফের সহযোগিতার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা সোমবার ইউক্রেন সফর করেছেন। তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করেন এবং কিয়েভকে ওয়াশিংটনের ‘অবিচল প্রতিশ্রুতির’ বিষয়ে তাকে ফের নিশ্চয়তা দেন। মার্কিন পররাষ্ট্র বিভাগ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শার্মানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং যুক্তরাষ্ট্রের সাথে একটি স্থায়ী দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্ব উন্নত করার বিভিন্ন উপায় নিয়ে দেশটির রাজধানী কিয়েভে আলোচনা করেন।
তারা জানায়, যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি দল জেনেস্কি, তার প্রেসিডেন্ট দপ্তরের সদস্য, প্রতিরক্ষামন্ত্রী ওলেকজি রেজনিকভ ও ইউক্রেনের অন্যান্য সিনিয়র কর্মকর্তার সাথে সাক্ষাত করেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, এ সফরের লক্ষ্য হচ্ছে, বিনা উস্কানিতে চালানো রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন ও তাদের প্রতিরক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির বিষয় পুন:নিশ্চিত করা।
তিনি বলেন, এ প্রতিনিধি দল ব্যবসা-বাণিজ্যে যুক্ত ইউক্রেনের যুব সমাজেরও কথা শুনেন। এক্ষেত্রে তারা ইউক্রেনের মুক্তি লাভ এবং পুনর্গঠনের অপেক্ষায় রয়েছে।
এ যুদ্ধের ১১তম মাসে তুমুল লড়াই চলার সময় শার্মান এ সফর করেন।
গত মাসে জেলেনস্কি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করেন। সেখানে তিনি ইউক্রেনের জন্য জরুরি সামরিক ও আর্থিক সহায়তা হিসেবে প্রায় ৪৫ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







