ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৫৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

কিয়েভের অন্তত অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৬ নভেম্বর ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্তত অর্ধেক লোক বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। কিয়েভের মেয়র মঙ্গলবার এ তথ্য জানান।

রাশিয়ার হামলার পর জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মেয়র ভিতালি ক্লিৎসচকো বলেন, ‘রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ বিভাগ ইউক্রেন জুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়।’

তিনি আরো বলেন, এর ফলে রাজধানীর কমপক্ষে অর্ধেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।