কুকুর ও নারী একই থালায় খাবার খাচ্ছে! ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৯ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার
কুকুরের সঙ্গে একই থালায় খাবার খাচ্ছেন ভবঘুরে মহিলা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল
একই থালায় কুকুরের সঙ্গে খাবার খাচ্ছেন এক নারী! এমন ভিডিও ভাইরাল হতেই শোরগোল ভারতের পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ষ্টেশন সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই পুলিশ-প্রশাসন ও বিধায়ক সেই নারীর খোঁজখবর নিয়েছেন। তার পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন বিধায়ক।
পূর্বস্থলী ষ্টেশন সংলগ্ন এলাকায় ঘুরে বেরাতেন ওই নারী। খাওয়াদাওয়া বলতে যখন যা পেতেন, তাই। নেই মাথা গোঁজার ঠাঁই।
সম্প্রতি কুকুরের সঙ্গে একই পাতে তার খাবার খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয় তার খোঁজ। খোঁজ মিলতেই তার কাছে সরাসরি হাজির হন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচি, আইসি সন্দীপ কুমার গঙ্গোপাধ্যায়, বিএমওএইচ ডাঃ প্রশান্ত সরকার। এরপরই ওই নারী ও স্থানীয় মানুষজনের সঙ্গে তারা কথাও বলেন।
এরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ-প্রশাসন ও বিধায়ক ওই নারীর থাকার অস্থায়ী ব্যবস্থা করে। তার খাওয়াদাওয়ায় যাতে কোন প্রকার অসুবিধা না হয় সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন।
ডাঃ প্রশান্ত সরকার বলেন, ওই নারীর মানসিক সমস্যা রয়েছে। কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে। কাউন্সিলিং করে ওনার মানসিক চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে।
বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ওই নারীর থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা করা হয়েছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু




