কুকুর-বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করলো চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
চীনের শেনজেন শহরে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সেনজেন চীনের প্রথম শহর যেখানে এই দুটি প্রাণীর মাংস নিষিদ্ধ হলো।বিজ্ঞানীদের ধারণা বন্যপ্রাণী থেকেই করোনা ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে। উহানের বন্যপ্রাণীর দোকান থেকে আগেও মানুষের শরীরে ভাইরাস প্রবেশ করার প্রমাণ পাওয়া গিয়েছিল।
বন্যপ্রাণীর মাংসের সঙ্গে মহামারি করোনাভাইরাসের যোগসূত্র থাকায় আগেই চীনের কর্তৃপক্ষ বন্যপ্রাণী খাওয়া ও বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে। দেশটির বিভিন্ন প্রদেশ ও শহর কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে। তবে, শেনজেন শহর কর্তৃপক্ষ একধাপ এগিয়ে বণ্যপ্রাণীর পাশাপাশি কুকুর ও বিড়ালের মাংস বিক্রি এবং খাওয়াও নিষিদ্ধ করলো। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি প্রাণীবাদি সংগঠন।
আগামী পহেলা মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল বলছে, শুধু এশিয়াতেই প্রতি বছর ৩ কোটি কুকুর মারা হয়। মূলত এটা মাংসের জন্যই করা হয়। তবে চীনে কুকুরের মাংস খাওয়া খুব সাধারণ ঘটনা নয়। অধিকাংশ চীনারা কখনোই কুকুরের মাংস খায়নি বা খেতেও চায় না। তবে অন্য দেশের মানুষের বিশ্বাস- চীনারা এখনো কুকুর বিড়াল খায়।
শেনজেন শহর কর্তৃপক্ষ বলছেন, অন্যান্য প্রাণীর চেয়ে পোষা প্রাণী হিসেবে কুকুর ও বিড়ালের সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। হংকং, তাইওয়ান ও উন্নত দেশগুলোতে কুকুর, বিড়াল ও অন্যান্য পোষা প্রাণী খাওয়া নিষিদ্ধ করা হয়েছে আরো আগেই। এই নিষেধাজ্ঞাকে মানব সভ্যতার অংশ হিসেবে দেখেন তারা।
প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন- হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল, চীনের এই উদ্যেগের প্রশংসা করেছে। সংস্থাটির হয়ে চীনে কাজ করা ড. পিটার লি বলেন, প্রতি বছর চীনে ১ কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় বাণিজ্যের জন্য। সেখানে এমন সিদ্ধান্ত সত্যিই বড় প্রভাব ফেলতে যাচ্ছে।
তবে, একই সময়ে করোনাভাইরাসের চিকিৎসার জন্য ভাল্লুকের পিত্তরস ব্যবহার করার অনুমোদন দিয়েছে চীন সরকার। ভাল্লুকের পিত্তরস চীনে প্রাচীনকাল থেকেই ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি জীবন্ত ভাল্লুকের পাকস্থলী থেকে সংগ্রহ করা হয়। লিভারের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়।
কিন্তু ভাল্লুকের পিত্তরস করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমন কোন প্রমাণ নেই। একইসাথে এই পিত্তরস সংগ্রহ প্রাণীটির জন্য কষ্টদায়ক। অ্যানিম্যাল এশিয়া ফাউন্ডেশনের মুখপাত্র ব্রায়ান ডেলি বলেন, বন্যপ্রাণী থেকে উদ্ভূত এমন মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভাল্লুকের মতো বন্যপ্রাণীর উপর নির্ভর করা উচিত নয়।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











