ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৫০:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

কুমিল্লায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মা নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

কুমিল্লায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মা রেহানা বেগম (৫৫) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

আটক রামিম নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকার মরহুম মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ছেলে রামিম দা দিয়ে তার মা রেহানা বেগমের মাথায় আঘাত করেন। রেহানার চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। সে তার মায়ের ওপর অত্যাচার করত। রাত থেকেই মাদকের টাকার জন্য মায়ের ওপর অত্যাচার করছিল। পরে দা দিয়ে মায়ের মাথায় কোপ দেয়। হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ রামিম ইসলামকে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে আটক করে।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, চিকিৎসার জন্য রেহানা বেগমকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আসামিকে আটক করা হয়েছে।