কুমিল্লায় আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী শচীন মেলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন
‘মর্ত্যরে রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্য” শীর্ষক শ্লোগানের ভিত্তিতে কুমিল্লা শহরের চর্থায় আজ শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শচীন মেলা।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিগত বছরের মতো এবারও কুমিল্লার কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের স্মরণে চর্থাস্থ ঐতিহ্যবাহী শচীন দেব বর্মনের বাড়ির আঙ্গিনায় এই মেলার আয়োজন করা হয়েছে।
আজ শচীন মেলার উদ্বোধন করবেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। আগামী সোমবার মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
মেলায় প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ও জেলার ঐতিহ্য কুটির শিল্প খাদি বস্ত্রাদি, বাঁশী বাদ্যযন্ত্র সামগ্রীসহ নানাহ পণ্য সামগ্রী স্টলে প্রদর্শন করা হবে।
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন শহরের চর্থায় ঐতিহ্যবাহী পরিবারে ১৯০৬ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বাল্য জীবনে শহরের জিলা স্কুল এবং ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করেন। তিনি ১৯২৪ সাল পর্যন্ত কুমিল্লায় অবস্থান করেন। পরে তিনি ভারতের ত্রিপুরা ও মুম্বাইতে নিজেই সুরকার সঙ্গীতজ্ঞ হিসেবে উপমহাদেশে খ্যাতি অর্জন করেন। তিনি বিভিন্ন সময়ের ভারত সরকারের এবং বিভিন্ন সংস্থার সম্মাননা লাভ করেন। ১৯৬৯ সালে সঙ্গীতজ্ঞ হিসেবে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হন।
সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মন ভারতে ১৯৭৫ সালের ৩১ অক্টোবর পরলোক গমন করেন। উপমহাদেশের স্মরণীয় ও বরণীয় সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণের জন্ম ও মৃত্যুর মাসে তার স্মরণে ঐতিহ্যবাহী শচীন কর্তার বাড়ীতে শচীন মেলার আয়োজন করা হয়েছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি