ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:২৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

কুমিল্লায় খালেদার জামিন আবেদনের শুনানি ৩০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:১৩ পিএম, ২৩ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের অধিকতর শুনানি ও আদেশের তারিখ আগামী ৩০ আগস্ট ধার্য করা হয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম আজ সোমবার বিকালে এ আদেশ দেন।



জানা যায়, ২০১৫ সালের ২১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনার চারদিন পর পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় চলতি বছরের গত ২৩ এপ্রিল কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এ খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন দাখিল করেন তার পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল গত ৭ জুন ওই আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য রাখে। এ অবস্থায় ওই ট্রাইব্যুনালে শুনানি না করেই খালেদা জিয়ার আইনজীবীরা সরাসরি হাইকোর্টে জামিন চান। গত ২৮ মে হাইকোর্ট খালেদা জিয়াকে এই মামলায় ৬ মাসের জামিন আদেশ দেয়। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে। ওই আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ গত ২৬ জুন খালেদা জিয়ার জামিন বহাল রাখার আদেশ দেয়।



একইসঙ্গে ট্রাইব্যুনালে শুনানি ও নিষ্পত্তি না করে সরাসরি হাইকোর্টে জামিন চাওয়ার আবেদনটি আইনগতভাবে গ্রহণযোগ্য হয়েছে কি-না তার ওপর শুনানির জন্য হাইকোর্টকে নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পর হাইকোর্টে আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট গত ১৩ আগস্ট আবেদনটি নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দেয়। সোমবার খালেদা জিয়ার জামিন চেয়ে তার আইনজীবীরা কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে আবেদন দাখিল করেন।



এ সময় খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, অ্যাডভোকেট নাজমুস সা’দাত, অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন।