ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৪:২০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শান্তা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের ৩ দিন পর নিহতের মা রানুয়ারা বেগমের (৪২) করা মামলায় স্বামী সাজ্জাদুর রহমান (৩০), শ্বশুর মো. শুভ মিয়া (৫৫), শাশুড়ি ইয়াসমিন বেগম (৫০) সহ ৭ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ১ নং ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের হয়।

নিহত শান্তা আক্তার দেবিদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিউনের নারায়নপুর গ্রামের রুক্কু মিয়া রানুয়ারা বেগমের কন্যা।

শান্তার পারিবারিক সূত্র থেকে জানা যায়, ২০১৬ সালের কুমিল্লার কাপ্তান বাজার এলাকা শুভ মিয়ার পুত্র মো. সাজ্জাদুর রহমান শাওনের সঙ্গে বিয়ে হয় শান্তার। বিয়ের কয়েকদিনের মাথায় যৌতুকে জন্য শান্তাকে মারধর করা শুরু করে শাওন। এ নিয়ে কয়েকটি মামলাও করা হয়েছিল। সবশেষ ৩টি মামলার মধ্যে ২টি মামলা নিষ্পত্তি হলেও একটি মামলা চলমান আছে। গত বৃস্পতিবার (১২ জানুয়ারি) শান্তার স্বামী শাওন তার চাচার মৃত্যুর খবর দিয়ে তাকে বাড়িতে ডেকে নেয় যায়। পরদিন শুক্রবার (১৩ জানুয়ারি) শান্তার বাড়িতে খবর পাঠায় সে বিষপান করেছে।

এ ব্যাপারে মামলার বাদী নিহত রানুয়ারা বেগম বলেন, আমাকে মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়েছে, বাম কানের একাংশ ছেড়া, মাথা থেতলানো ও রক্তাক্তসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও রক্তাক্ত ছিল। শান্তার স্বামী প্রথমে ব্যবসায়ের কথা বলে ৩ লক্ষ টাকা ধার নেয় পরে সে আরও টাকা যৌতুক চায়। না পেয়ে স্বামী শ্বশুরবাড়ির সবাই মিলে শান্তার ওপর অত্যাচার শুরু করে। হত্যার বিষয়ে কোতোয়ালি থানায় মামলা করতে গেলে সেখানে তা গ্রহণ করেনি। পরে আমি বাধ্য হয়ে আদালতে মামলা করি।

জানতে চাইলে কুমিল্লার কোতোয়ারি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।