কুমিল্লায় চাষিরা শীতের আগাম সবজি চাষে ব্যস্ত
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার
কুমিল্লায় চাষিরা শীতের আগাম সবজি চাষে ব্যস্ত
শীতের আগমনী বার্তা রবি মৌসুম শুরুর জানান দিচ্ছে। এরই মধ্যে কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় শীতকালীন সবজির চাষ শুরু করেছেন চাষিরা। প্রতি বছর আগাম উৎপাদিত সবজি বাজারে তুলে বিক্রিকরে ভালো দাম পেয়ে থাকেন চাষিরা। তাই আগাম সবজি আবাদে আগ্রহী তারা। জেলার ১৭ উপজেলার কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যান্য ফসলের তুলনায় শীতকালীন সবজি চাষ লাভবান হওয়ায় কৃষকেরা এদিকেই ঝুঁকে পড়েছেন বলে জানান এলাকার চাষিরা। শীতের শুরুতেই বাজারে বিক্রি করে বেশি টাকা আয়ের আশায় চাষিরা এখন জমিতে শীতকালীন শাকসবজির চারা বপন ও পরিচর্যার কাজ করছেন। এবছর কার্ত্তিক মাসে বৃষ্টি হলেও সবজি চাষের জন্য কুমিল্লা অঞ্চলের আবহাওয়া ছিল অনুকূলে। যে কারণে ক্ষেতের শাক-সবজির ক্ষতি হয়নি। আবার বীজতলাও নষ্ট হয়নি। যার ফলে কুমিল্লার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ ফসলি মাঠ জুড়ে শীতের সবজি চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণাকরা হচ্ছে। এবারে কুমিল্লার কৃষি প্রধান গ্রামগুলোতে শীতের সবজির বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৭ উপজেলায় ১৩ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাক সবজির চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষি অফিস আরও ২ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষের ব্যাপারে কাজ করছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কুমিল্লার মাঠে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত চাষিরা। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বাড়ির আঙ্গিনায় সবজি আবাদ করছেন। আগাম আবাদের শিম, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, লাউ, কচুরমুখী, পেপে, ধনেপাতা, বরবটি ও টমেটোসহ রকমারি সবজি চারিদিকে। নিম্নচাপের পর এখন শীতকালীন সবজি আবাদে মাঠে ব্যস্ত সময় পাড় করতে দেখা গেছে। ফসলি জমিতে আগাম জাতের সবজি চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। আর উৎপাদিত সবজি স্থানীয় বাজারে চড়া মূল্যে বিক্রি করে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকার সবজি চাষি আমির হোসেন বাসসকে জানান, আগাম সবজির খুব বেশি ক্ষতি হয়নি। বৃষ্টি হলেও মাটির উচু বিছানায় সবজির আবাদ করায় সবজি ক্ষেতের খুব বেশি ক্ষতি হয়নি। সূত্র জানায়, দেশের মোট সবজি চাহিদার একটা অংশ কুমিল্লার অঞ্চল থেকে যোগান হয়। এ অঞ্চলে শুধু মাঠে নয়, চাষিদের ঘরের আঙিনায় ও বহু চাষির উঠান জুড়ে বাণিজ্যিকভাবে সবজি আবাদ ও উৎপাদন হচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সুরজিদ দত্ত বাসসকে বলেন, এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় শীতকালীন শাকসবজিসহ সব রকমের ফসলের ভালো ফলন হচ্ছে। প্রান্তিক চাষিদের মাঝে শীতের শাকসবজির মানসম্পন্ন বীজ এবং সার দেয়া হয়েছে। আশা করি এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ এবং উৎপাদন হবে। তিনি আরো বলেন, এখন মাছ, গোশতের চেয়ে সবজির চাহিদা বেশি। বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। এ কারণে কৃষকরা নিজেদের উদ্যোগে শীতকালীন শাকসবজি চাষ করছে। প্রতিবছরই আবাদের জমি বাড়ছে। কুমিল্লার সবজি এখন বিদেশেও রফতানি হচ্ছে।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল


