কুমিল্লায় নারীকে গণধর্ষণ: তিন যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
কুমিল্লার চান্দিনায় এক নারী পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে দেবীদ্বার থানায় মামলা করেছে ভুক্তভোগী এক নারী। মামলা দায়েরের পরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরআগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগুর শান্তিনগর এলাকায় ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের পর তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ধর্ষকরা।
আজ বুধবার (০৮ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার।
গ্রেফতাররা হলেন- ভোলার লালমোহন উপজেলার মোহাম্মদ আলীর ছেলে খোকন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভৈষেরকুট গ্রামের ফরিদুর রহমানের ছেলে আব্দুল মান্নান। অপরজন চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের কালু মিয়ার ছেলে ফরিদ।
জানা যায়, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ওই নারী বেলাশহর এলাকার ‘ডেনিম’ গার্মেন্টে চাকরি করেন। বাড়ি থেকে যাতায়াত করে চাকরি করা কষ্টকর হওয়ায় পার্শ্ববর্তী একটি গ্রামে ভাড়া থাকতেন তিনি। সোমবার রাত নয়টায় ডিউটি শেষে মহাসড়কের পাশ দিয়ে হেটে বাসায় ফেরার সময় তিন যুবক তার মুখ চেপে ধরে একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই তিন ধর্ষককে আটক করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, ঘটনাস্থলটি চান্দিনা বাজারের সন্নিকটে হলেও তা দেবীদ্বার থানাধীন বাগুর শান্তিনগর এলাকায় ঘটেছে। তারপরও ঘটনাটি মোবাইল ফোনে শোনার সঙ্গে সঙ্গে আমি ও থানার উপ-পরিদর্শক নোমানকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করি এবং মোবাইল ফোনটিও উদ্ধার করি। ভোরে তাদের দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষকরা ধর্ষণের কথা স্বীকার করেছে। আজ তাদেরকে আদালতে তোলা হবে।
-জেডসি
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত








