ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ২৩:১৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

কুমিল্লায় বাস-মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২

ইউএনবি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

ছবি : ইউএনবি

ছবি : ইউএনবি

কুমিল্লায় স্টার লাইন পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের বাসটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও এক নারী যাত্রী নিহত এবং পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ দুটি উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যায় আর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।