কুমিল্লায় স্ত্রীসহ পল্লী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি।
কুমিল্লা সদর উপজেলায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পল্লী চিকিৎসকের বড় ছেলে প্রবাসী আমান উল্যাহর স্ত্রী শিউলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৬৫), তার স্ত্রী সফুরা বেগম( ৫৬)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর।
পুলিশ বলছে, হত্যার সঙ্গে পারিবারিক কলহ কিংবা ডাকাতির সূত্র যাই থাকুক না কেন দ্রুতই তদন্তে বেরিয়ে আসবে। মরদেহগুলো কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
নিহত দম্পতির মেয়ে বিলকিস জানান, ‘খবর পেয়ে বাড়ি এসে কথা বলে জানতে পারি রোববার মধ্যরাতে বৃষ্টির সময় ৭-৮ জন দুর্বৃত্ত চিকিৎসকের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা আমার বাবা ও মায়ের হাত-পা বেঁধে মূল্যবান জিনিস ও স্ট্যাম্পসহ বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করে। ধারণা করছি, সেগুলো না দেওয়ায় শ্বাসরোধে তাদেরকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’
তিনি আরও জানান, ’আমাদের ধারণা আমার ভাইয়ের স্ত্রী শিউলি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গত রমজানে বাবা মায়ের সঙ্গে শিউলির পারিবারিক কলহের ঘটনা ঘটে। সে সময় তার সাথে কিছু বিষয়ে চুক্তি স্ট্যাম্পে লেখা হয়। সেসব স্ট্যাম্পের জন্য কিংবা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেই এই হত্যাকাণ্ড। তবে এ খুনের ঘটনায় কারা জড়িত তা বের করবে পুলিশ। আমি হত্যাকারীদের দ্রুত শাস্তি চাই। ফাঁসি চাই। ’
নিহত চিকিৎসকের ভাই সুলতান আহমেদ জানান, রাত আনুমানিক ১২ টায় আমার ভাতিজা বউ শিউলি আমাদের ঘরের সামনে এসে ডাকাডাকি শুরু করে। সে জানায় তাদের ঘরে ডাকাত ঢুকেছে। আমরা দৌড়ে গিয়ে দেখি- বিল্লাল ভাইকে সোফার সঙ্গে হাত পিছনের দিকে দিয়ে বাঁধা। তার গায়ের উপর হাত পা বাঁধা অবস্থায় ভাবীও পড়ে আছে।
ঘটনার খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাদের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশসহ পিবিআই ও সিআইডি’র টিম বিষয়টি নিয়ে তদন্ত করছে।
সুবর্ণপুর এলাকার এই চিকিৎসক ও তার স্ত্রী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে প্রতিবেশী ও স্বজনরা।
৫ নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের সদস্য ও সুবর্ণপুর এলাকার বাসিন্দা মোতাহের হোসেন বলেন, চিকিৎসক বিল্লাল হোসেন একজন সজ্জন লোক ছিলেন। তার কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না বলেই জানি। তারপরও যারাই তাদের হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
কুমিল্লা সদর সার্কেল এএসপি সোহান সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর







