কুমিল্লা: করোনায় আক্রান্ত ৭৪ পুলিশ সদস্য সুস্থ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার
কুমিল্লা: করোনায় আক্রান্ত ৭৪ পুলিশ সদস্য সুস্থ
দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত কুমিল্লায় ১৮৬ জন পুলিশের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন ৭৪ জন। এছাড়া সুস্থ ২৭ জন পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা দান করেছেন। তবে কেউ মারা যাননি।
কুমিল্লা পুলিশ সুপার কার্যালয় জানায়, আক্রান্ত সদস্যরা জেলা পুলিশের বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। আক্রান্তদের মধ্যে ১১ পরিদর্শক, ২৫ এসআই, ৩৬ এএসআই, একজন নায়েক ও ১১৩ জন কনস্টেবল রয়েছেন। এর বাইরেও সিভিল আটজন সদস্যও রয়েছেন। এদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন।
জেলা পুলিশের ইউনিট ভিত্তিক আক্রান্তের সংখ্যা হচ্ছে- পুলিশ লাইন্সে ১৫ জন, ট্রাফিকে পাঁচ, কোর্ট পুলিশে দুই, ডিবিতে চার, কন্ট্রোল রুমে পাঁচ, অপরাধ শাখায় দুই, পুলিশ হাসপাতালে এক, কোতোয়ালি থানায় আট, সদর দক্ষিণ থানা ছয়, চৌদ্দগ্রাম থানায় চার, চান্দিনা থানায় এক, বুড়িচং থানায় ৯, ব্রাহ্মণপাড়া থানায় পাঁচ, বরুড়া থানায় সাত, লাকসাম থানায় সাত, মনোহরগঞ্জ থানায় তিন, নাঙ্গলকোট থানায় ২০, দাউদকান্দি থানায় ১৭, হোমনা থানায় চার, মেঘনা থানায় দুই, তিতাস থানায় ছয়, দেবিদ্বার থানায় ১৭, মুরাদনগর থানায় ৯, বাঙ্গরা থানায় ১৬ ও লালমাই থানায় ১১ জন। সুস্থ হওয়া ৭৪ জন পুলিশ সদস্যদের মধ্যে ৩১ জনের এন্টিবডি টেস্ট করা হয়।
এদের মধ্যে ২৭ জনের রক্তে এন্টিবডি পজিটিভ (করোনাভাইরাস প্রতিরোধী ক্ষমতা) পাওয়া যায়।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুর রহমান বলেন, পুলিশ সদস্যরা ঢাকার রাজারবাগ বাংলাদেশ পুলিশ হাসপাতালের ব্লাড ব্যাংকে প্লাজমা দান করেছেন। তাদের দেয়া প্লাজমা করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহৃত হবে।
তিনি জানান, প্লাজমা দানকারীদের মধ্যে দুজন পরিদর্শক, দুজন এসআই, চারজন এএসআই এবং ১৯ জন কনস্টেবল রয়েছেন।
-বাসস
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


