কুয়াশার চাদরে ঢেকে গেল রাজধানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। ফলে কয়েক হাত দূরের জিনিস দেখাও দুরূহ হয়ে পড়েছে। সেই সঙ্গে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশ। যদিও আগে থেকেই শীতের প্রভাবে জবুথবু অবস্থা গ্রাম অঞ্চলের মানুষের।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট, আজিমপুর, ধানমন্ডি, তেঁজগাও, মহাখালীসহ এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। এসব এলাকায় কুয়াশার আধিক্য লক্ষ্য করা গেছে। ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান হচ্ছিল না।
এসময় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলতে দেখা গেছে। বহুতল ভবনগুলোকে মনে হচ্ছিল মেঘে ঢাকা আবছা কোনো কিছু।
এ ছাড়া কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন। এদিকে, কুয়াশার কারণে মাঝে মাঝে বৃষ্টির মতো ফোঁটা মুখে অনুভূত হচ্ছে।
এর আগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলে, দেশের কোনো কোনো অঞ্চলে শীত জেঁকে বসেছে। যদিও ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ নামতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বুধবার রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট