ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৪৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

কুলসুম নওয়াজ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ মারা গেছেন। আজ মঙ্গলবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যান্সার আক্রান্ত কুলসুম।


নওয়াজ শরীফের ভাই ও পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার সকালে কুলসুম নওয়াজের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

 

চার সন্তানের জননী কুলসুম নওয়াজ পাকিস্তান সরকারের পৃথক তিন মেয়াদে দেশটির ফার্স্ট লেডি ছিলেন।

 

১৯৫০ সালে লাহোরে একটি কাশমিরি পরিবারের জন্ম নেওয়া কুলসুম ১৯৭০ সালে পাকিস্তানর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরের বছরই তিনি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।