ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১২:৫৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

কুলাউড়ায় গরীব ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

আপডেট: ১১:১৬ এএম, ২৯ জুন ২০১৫ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, মৌলভীবাজার : লেখাপড়ায় উত্সাহিত করতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কলেজসহ ১২২ প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে পৌর জনমিল কেন্দ্রে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে মোট ৪ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, শরীফপুর ইউনিয়ন চেয়ারম্যান তফাজ্জুল হোসেন চিনু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ প্রমূখ। ২৯.০৬.২০১৫