কুষ্টিয়ার কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ৮ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
আজ ৮ মে (২৫ বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। বিশ্বকবির স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনের জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার বেলা ৩টার দিকে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি এ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্ব করার কথা রয়েছে।
এ নিয়ে কুঠিবাড়িতে সাজ সাজ রব। ইতোমধ্যে রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীরা কুঠিবাড়িতে এসেছেন। করোনার কারণে গত দুই বছর পর এবার এই অনুষ্ঠান হওয়ায় খুশি তারা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানমালার মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র সংগীত, নাটক প্রদর্শনী ও গ্রামীণ মেলা।
কুঠিবাড়ির ভারপ্রাপ্ত কাষ্টোডিয়ান মোখলেছুর রহমান ভূইয়া বলেন, ঝড়-বৃষ্টি না হলে সুন্দরভাবে এই অনুষ্ঠান সমাপ্ত হবে। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবী ঠাকুর। নিভূত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যগ্রন্থই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষিত আছে সেসব দিনের নানা স্মৃতি।
মোখলেছুর রহমান আরও বলেন, কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এখনও বাস্তবায়ন হয়নি। ঝড়-বৃষ্টিতে এখানে দর্শনার্থীদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











