কুষ্টিয়ার খলিসাকুন্ডি পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
কুষ্টিয়ার খলিসাকুন্ডি পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন
কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পুলিশ তদন্ত কেন্দ্র সোমবার রাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ (আইসি) ছয় পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ওই পুলিশ ক্যাম্পে ১২ জন ডিউটি করছিলেন। এর মধ্যে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষায় এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ওই পুলিশ সদস্য কুষ্টিয়া পুলিশ লাইনে হোম আইসোলেশনে রয়েছেন।
তিনি জানান, রোববার ওই ক্যাম্পের অন্য সব সদস্যের করোনা পরীক্ষার পর সোমবার রাতে প্রাপ্ত ফলাফলে ক্যাম্পের আইসি এএসআই খোরশেদ আলমসহ আরও পাঁচ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতেই ওই পুলিশ ক্যাম্প লকডাউন করে সব সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইনে আনা হয়।
এদিকে সোমবার কুষ্টিয়া জেলায় রেকর্ড ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার মোট ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার নতুন ৪৪ জন শনাক্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত ৭৮৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৭২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন।
এই জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


