কুষ্টিয়ায় ৭ ঘন্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া সদর উপজেলায় মুক্তা নামে তিন মাস বয়সী এক মেয়েশিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদরের আলামপুর দাসপাড়া বাড়ির পেছনে টিউবওয়েলের পাশ থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মুক্তা উপজেলার দাসপাড়া এলাকার মানিক দাসের মেয়ে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে বাড়ির বারান্দা থেকে নিখোঁজ হয় শিশুটি।
মুক্তার পরিবার জানায়, মুক্তার বাবা মানিক স্থানীয় আলামপুর বাজারে জুতা সেলাইয়ের কাজ করতে যান। মেয়ে মুক্তাকে ঘরের বারান্দার মেঝেতে ঘুম পাড়িয়ে প্রতিবেশীর বাড়িতে যায় মা। বাড়িতে পরিবারের আর কোনো সদস্য ছিল না। পরে বেলা পৌনে ১টায় বাড়িতে ফিরে মুক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দীন জানান, খবর পাওয়ার পর পরই ওই এলাকায় গিয়ে ব্যাপক অভিযান চালানো হয়। এলাকাটা খুবই জনবসতি ও ঘিঞ্জি।
পরে রাত ৮টার দিকে খবর পাওয়া যায় মানিকের বাড়ির পেছনে টিউবওয়েলের পাশে মুক্তাকে পড়ে থাকতে দেখেন এক নারী।
মুক্তার নাকে রক্ত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এটি শত্রুতাবশত হত্যা করে লাশ ফেলে রেখে গেছে কেউ।
এ ঘটনায় জড়িত সন্দেহে এখনও কাউকে আটক করা হয়নি। অভিযান চলছে। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
-জেডসি
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











