কুড়িগ্রামে নারী, শিশু, ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩৬৩ জনকে সেবা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত নভেম্বর মাসে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে ৩৬৩ জন সেবা প্রার্থীকে সেবা প্রদান করা হয়েছে।
সূত্র জানায়, পুলিশের নিকট অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক এবং মানবিক সাড়া প্রদানে স্বামী-স্ত্রীর মধ্যে ১৯টি বিরোধ মীমাংসা, ১৯ জন শিশু এবং ভিকটিমকে উদ্ধার করে তাদের মা ও পরিবারের নিকট প্রদান, জমিজমা সংক্রান্তে বিজ্ঞ আদালতে তদন্তের অনুমতির জন্য ১৮টি আবেদন, ১৫৬টি জমিজমা, প্রতারণা, টাকা-পয়সা সংক্রান্ত, ভয়-ভীতি,পারিবারিক কলহ ও বিরোধ নিষ্পত্তি করা হয়। এছাড়াও পুলিশের সহযোগিতায় বিভিন্ন ধরনের সনদপত্র, আইডি কার্ড ও দুস্থ ভাতার কার্ড,রেশন কার্ড, চেকের পাতা, জাতীয় পরিচয়পত্র হারানো বিষয়ে ৭৮টি সাধারণ ডায়েরি ও পরামর্শ প্রদান করা হয়। ডেস্ক অফিসারের নিকট সেবা প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে যৌতুকের জন্য মারপিটের মামলা ৭ টি, যৌন-নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার মামলা ৩টি, মারপিট, চুরি, ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি বিষয়ে মামলা ২টি মামলা রেকর্ড করা হয়। অপহরণ মামলা ৭টি, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর আহত করায় মামলা ১ টি, মোবাইল হারানো সংক্রান্তে ৭টি জিডি,বিকাশে ভুল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ৪ টি, নিখোঁজ ব্যক্তি সংক্রান্তে জিডি ২টি, ধর্ষণ মামলা ৩টি, ইভটিজিং ১টিসহ ওয়ারেন্ট তামিল ও মাদক বিষয়ক তথ্য গ্রহণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেস্ক অফিসার অভিযোগকারী এবং তদন্তকারী কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে স্থানীয় সকলের সহযোগিতায় অভিযোগ সংক্রান্তে সর্বোচ্চ দ্রুততার সাথে আইনগত ও মানবিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য সেবা সহজীকরণের একটি অংশ হিসেবে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল










