ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:৩৫:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে পাসপোর্ট করাতে গিয়ে দুই রোহিঙ্গা তরুণী আটক

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে পাসপোর্ট করাতে গিয়ে দুই রোহিঙ্গা তরুণী ধরা পড়েছেন। পাসপোর্ট অফিসের কাউন্টারে তাদের দেখে সন্দেহ হয়। নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা ঠিক মতো বলতে না পারায় তাদেরকে সদর থানা পুলিশের  সোপর্দ করে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. কবির হোসেন। পরে পুলিশ তাদের সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা রোহিঙ্গা বলে জানান।  

আটককৃতরা হলেন- কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি-১ এর ডি-ব্লকের খুরশিদা আক্তার (১৯)। তার বাবার নাম সৈয়দ আহম্মদ এবং মায়ের নাম সৈয়দা খাতুন। অপরজন ২৭ নং ক্যাম্পের ব্লক-৯ এর হাসিনা আক্তার বেবি (১৮)। তার বাবার নাম তৈয়ব আলী এবং মায়ের নাম আরফা বেগম।


আটককৃত দুই তরুণীর বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।

এ বিষয়ে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. কবির হোসেন বলেন, হাসিনা আকতার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া বালিয়ামারী গ্রামের আজিজুল হক ও নুরনেসা বেগমের সন্তান এবং খুরশিদা আক্তার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চর গ্রামের ফয়জার শেখ ও রাবেয়া খাতুনের সন্তান পরিচয়ে জন্মনিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট করতে আসেন। 
এ সময় তাদের সঙ্গে কথা বলে মনে হয় তারা রোহিঙ্গা। পরে তাদেরকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তারা সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে চেয়েছিল।