কুড়িগ্রামে লক্ষ্যমাত্রার থেকে বেশি সরিষার আবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
কম সময় ও খরচে লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকেছে কুড়িগ্রামের কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় সরিষা চাষের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। এতে করে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ।
দেখা গেছে, কুড়িগ্রামের মাঠজুড়ে হলুদ ফুলে ছেয়ে গেছে। আমন উৎপাদনের পর তিন মাস পরে থাকা পতিত জমিতে বাড়তি লাভের আসায় সরিষা চাষ করেছেন কৃষকরা। নদ-নদী তীরবর্তী ও চরাঞ্চলের পলি মিশ্রিত জমি সরিষা চাষের উপযোগী। সেচ, সার ও অন্যান্য খরচ কম হওয়ায় সরিষারও ফলন হয়েছে ভালো।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১৬ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আরও গত বছরের চেয়ে এবার ৪ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে।
কৃষকরা জানান, জমিতে সরিষা রোপণ করা থেকে পরিপক্ব হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাস। প্রতি বিঘা জমিতে সরিষা চাষে সব মিলিয়ে খরচ হয় ৪-৫ হাজার টাকা। এক বিঘা জমিতে সরিষা উৎপাদন হয় ৫-৬ মণ। আমন কাটা, মাড়াইয়ের পর ৩-৪ মাস পর্যন্ত জমি পতিত থাকে। যে কারণে এই সময়ে পতিত জমিতে অতিরিক্ত লাভের আসায় সরিষা চাষ করেন তারা। সরিষা উত্তোলন করে একই জমিতে বোরো ধান আবাদ করবেন চাষিরা।
সদরের পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামের কৃষক দেলদার হোসেন বলেন, হামার এই এলাকা চর, বানোত (বন্যায়) ডুবি যাই। যা আবাদ করি বান (বন্যা) আসি খ্যায়া (নষ্ট হয়ে) যায়। আমন আবাদে বারে বারে মাইর (লোকসান) খাই। এজন্য এবার সরিষার আবাদ করছি। অল্প দিনের মধ্যে সরিষা ঘরে (হয়ে) তুলব। এবার সরিষার আবাদও ভালো হইছে। সরিষা তুলি বোরো ধান লাগামো।
ওই এলাকার আরেক কৃষক বাবলু বলেন, আমাদের এখানকার জমিগুলোতে ৩-৪ মাস পর্যন্ত পানি থাকে। আমন আবাদ একদমই হয় না। শুধু বোরো ও সরিষা হয়। আমি এবার ৩ বিঘা জমিতে সরিষা চাষ করছি। দেখা যাচ্ছে ফলন খুব ভালো হয়েছে। সবকিছু ঠিকটাক থাকলে লাভ হওয়ার সম্ভাবনা আছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত বলেন, তেল উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশের চাহিদা অনুযায়ী যেহেতু তেল উৎপাদন কম হয়। আমরা একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি। আমরা আগামী কয়েক বছরের মধ্যে তেল ফসলের ৫০ ভাগ আমাদের দেশ থেকে উৎপাদন করতে চাই। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি কুড়িগ্রাম জেলায়। গত বছর ১২ হাজার ৯০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। কিন্তু এ বছর লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৩০০ হেক্টর জমি। ইতোমধ্যে ১৬ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
সিএনএসডটকম//এসএল//
চিত্রদেশ//এফটি//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



