ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৩:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

কুড়িগ্রামে সড়কে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রাম সদর উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরো দুজন। নিহতরা হলেন- আকবর হোসেন, তার স্ত্রী ও ছেলে। আকবর হোসেন নিরসিংদীর সমাজসেবা কর্মকর্তা বলে জানা গেছে। অপরজন প্রাইভেটকারের চালক।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি ইউনিয়নের আরডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এসআই (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, প্রাইভেটকারে ছয়জন কুড়িগ্রাম শহর থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আরডিআরএস বাজারে এলে ওই প্রাইভেটকারে সঙ্গে বিপরীতমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আকবর হোসেন, তার স্ত্রী ও সন্তান নিহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পর প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। আহত এক শিশু ও গাড়ির হেলপার সেখানেই চিকিৎসাধীন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-জেডসি