ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:২৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কুয়েতে প্রাবাসী বাংলাদেশি মা-মেয়ে খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

কুয়েতে প্রাবাসী বাংলাদেশি মা-মেয়ে খুন

কুয়েতে প্রাবাসী বাংলাদেশি মা-মেয়ে খুন

কুয়েতের একটি ফ্ল্যাট থেকে প্রাবাসী বাংলাদেশি মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মা মমতা (৫৬) এবং মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের জেলার ধামরাইয়ে।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেটিতে কেবল উনারা দুজনই থাকতেন। আমি ওই অঞ্চলের পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে জেনেছি সকালে মা-মেয়ের মৃতদেহ ওই বাসায় পাওয়া যায়। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।’

জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেন, ‘দেশটির ওই অঞ্চলে অনেক বাংলাদেশি বসবাস করে। বিষয়টি বিস্তারিত জানার জন্য ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।’

পুলিশের বরাত দিয়ে দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়