কৃষকদের পুরস্কৃত করবেন ফেরদৌস-পূর্ণিমা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঢাকাই সিনেমার আলোচিত জুটি ফেরদৌস ও পূর্ণিমা। বড় পর্দার এই দুই তারকা বাস্তব জীবনে ভালো বন্ধু। ২০১৮ সাল থেকে তারা করছেন ওবায়দুল কাদেরের গল্পের সিনেমা ‘গাঙচিল’। এর বাইরে সাম্প্রতিক সময়ে মঞ্চের সঞ্চালক হিসেবেই বেশি দেখা গেছে তাদের।
সেই ধারাবাহিকতায় আবারও মঞ্চে উঠবেন তারা। তবে এবারের আয়োজন একটু ভিন্ন। যেখানে স্বীকৃতি দেওয়া হবে সেরা কৃষকদের। ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করবেন দুজন। অর্থাৎ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে আগামী ৪ মার্চ।
আজ (২ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী। এসময় আরও ছিলেন এসিআই এগ্রো বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ড. ফা. হ. আনসারী, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বেনজীর আলম।
এই জমকালো অনুষ্ঠানে অংশ নেবেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, মিম চৌধুরী ও নাদিয়া। এছাড়াও গান পরিবেশন করবেন মমতাজ। অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে শুক্রবার বিকাল ৪টা থেকে সরাসরি সম্প্রচার হবে। প্রযোজনায় মো. মাসুদ মিয়া।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুন থেকে দীপ্ত টিভিতে সম্প্রচার হয়ে আসছে ‘দীপ্ত কৃষি’। কৃষির অগ্রগতিতে যারা অসামান্য অবদান রেখেছেন সেসকল কৃষকদের সম্মাননা জানানোর লক্ষ্যে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১’।
এ বছর মোট ১০ ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হবে। বিজয়ী কৃষকরা পাবেন সম্মাননা সনদ, ক্রেস্ট, এক লাখ করে টাকা এবং এসিআই এর পক্ষ থেকে উপহার সামগ্রী।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











