কৃষির উন্নয়ন করে দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ হাটে সমকাল সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত ‘জলবায়ু ও কৃষি মেলা-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার নিজস্ব জলবায়ু তহবিল গঠন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, লবনাক্ততা সহনশীল ধানের জাত উদ্ভাবনসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে, যা জলবায়ু পরিবর্তনের সাথে এদেশের কৃষি ও কৃষকের অভিযোজনে ও টেকসই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।
ড. শিরীন শারমিন বলেন, শেখ হাসিনার সরকার দরিদ্র ও কৃষি বান্ধব সরকার। মাত্র ১০ টাকায় কৃষকের জন্য ব্যাংক একাউন্ট খোলা, সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা এবং সঠিক কৃষিনীতি গ্রহণের কারণে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এসময় তিনি খাদ্য সংরক্ষণ ও বিপণনে উদ্ভাবনী চিন্তা ভাবনা প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
দেশে কেউই দরিদ্র থাকবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক তিন মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় এসে দারিদ্র্যর হার ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে এনেছেন।
ড. শিরীন শারমিন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাসমূহ দরিদ্র্য কমিয়ে আনতে কাজ করলে দারিদ্র্য মুক্ত বাংলাদেশ তরান্বিত হবে।
তিনি বলেন, সরকার গ্রামীণ দারিদ্র্য কমিয়ে আনতে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা, ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান করছে। ভবিষ্যতে এর আওতা আরো বৃদ্ধি করা হবে।
এছাড়াও গ্রামীণ নারীদের জন্য আয়বর্ধক সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ এবং ভিক্ষুকদের পূর্ণবাসনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, সমকাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আ. কুদ্দুস মন্ডল বক্তব্য রাখেন।
এর আগে স্পিকার তিন দিনব্যাপী জলবায়ু ও কৃষি মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ জলবায়ু ও কৃষি মেলায় কৃষি পণ্যের বিপণন ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন স্টল রয়েছে ।
পরে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বড়পাহাড়পুর শানেরহাটে ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











