কেনাবেচায় সরগরম রাজধানীর গরু-ছাগলের হাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কোরবানির ঈদকে সামনে রেখে কেনাবেচায় সরগরম রাজধানীর গরু-ছাগলের হাটগুলো। শুক্রবার (৮ জুলাই) রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়া হাট ঘুরে দেখা গেছে, অসংখ্য ক্রেতা-দর্শনার্থী হাটে ভিড় করেছেন। পছন্দের প্রাণী কিনতে হাট ঘুরে দেখছেন তারা। ক্রেতারা পশু নিয়ে হাট থেকে বের হচ্ছেন, আর আশপাশের মানুষ দাম জানতে চাইছেন।
শুধু তাই নয়, হাতে করে গরুর গলায় ও কপালে পরানোর জন্য বাহারি রঙের মালা, ঘুঙুরও বিক্রি করতে দেখা গেছে হকারদের।
রাজধানীর কলাবাগান থেকে আসা সাব্বির বলছেন, ৮০ হাজার টাকার বাজেটে গরু কিনতে এসেছেন তিনি। পরিবারের আরও কয়েকজন সদস্য মিলে পছন্দের গরু কিনেই বাড়ি ফিরবনে তারা। দাম একটু কম-বেশি হলেও চলবে।
হাতিরপুলের বাসিন্দা মুজিবুর জানান, সন্তানকে নিয়ে হাটে এসেছেন তিনি। পছন্দের পশুটি কিনতে হাট চষে বেড়াচ্ছেন তিনি। ৫৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে গরু খুঁজছেন তিনি।
তবে অনেক ক্রেতাই দাম বেশি বলে অভিযোগ করেছেন। বিক্রেতারাও বিষয়টি স্বীকার করে জানান, গো -খাদ্যসহ সব কিছুর দাম বেশি, গরুও কিনতে হয়েছে বেশি দামে। তাই বাজারেও দাম বেশি।
এদিকে নিরাপত্তার জন্য হাটের ফাঁকে-ফাঁকে পুলিশের একাধিক ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে। রয়েছে জাল নোট শনাক্তকরণের একাধিক স্টল।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





