কেন এখনও সঙ্গীহীন জানালেন মিমি
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
তার সমসাময়িক অনেক নায়িকাই সংসার পেতে ফেলেছেন। কেউ তো আবার মা-ও হয়ে গেছেন। অথচ তিনি এখনও সঙ্গীহীন। টলিপাড়ার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। চুটিয়ে কাজ করে চলেছেন একের পর এক। ইন্ডাস্ট্রিতে নুসরাত জাহান তার নাকি প্রিয় বন্ধু। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনিও। কিন্তু মিমি এখনও সিঙ্গল।
মাঝে তার প্রেম নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও কয়েক বছর হল নায়িকার জীবনে শুধুই কাজ। আনন্দবাজার অনলাইনকে দেয়া একাধিক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই পরিবারের সঙ্গে, পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না। কিন্তু মিমির মতো এত সুন্দরী প্রথম সারির টলিউড অভিনেত্রী কি সত্যিই সিঙ্গল? বেশ কিছু বছর ধরে তাই তার দর্শকের মনে একটাই প্রশ্ন, কেন এখনও কোনও সঙ্গী নেই মিমির? সেই উত্তরই জানালেন নায়িকা।
মিমি বলেন, “ বন্ধুরা, আমি খুঁজে বার করেছি, কেন এখনও আমি সিঙ্গল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্য নতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।”
রিল ভিডিওর মাধ্যমেই মনের কথা মুখে এনে ফেললেন নায়িকা। ইনস্টাগ্রামে রিল পোস্ট করা এখন অভিনেতা-অভিনেত্রীদের বাধ্যতামূলক কাজ। সেই মতো ইনস্টাগ্রামে একটি নতুন রিল পোস্ট করেন নায়িকা। পুরোটাই রসিকতার ছলেই এই রিল বানানো। তবে মিমি যে বরাবরই ঘরকুনো, তা অনেকেই জানেন। হয় তিনি শহরের বাইরে বেড়াতে যান, না হয় তিনি বেশির ভাগ অবসর সময়ে নিজের বাড়িতে থাকেন।
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








