ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৪:২৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

কেরানীগঞ্জে আগুনের দগ্ধ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে ৬ জন দগ্ধের ঘটনায় শিশু মরিয়ম (৪) চিকিৎসাধীন আবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মঙ্গলবার দুপুর দেড়টার মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন। তিনি বলেন, মরিয়মের শরীরে ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে আরও পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মৃত মরিয়মের বাবার নাম ওসমান গনি পেশায় তিনি ট্রাক ড্রাইভার। এক ভাই এক বোনের মধ্যে মরিয়ম ছিল ছোট। ওসমান গনি জানান, গত তিন দিন আগে কেরানীগঞ্জের নান্দাইল খালের ঘাট তাদের বাসা থেকে পাশের গ্রামে তার শাশুড়ি বেগমের বাসায় স্ত্রী সোনিয়া বেগম ও মরিয়ম বেড়াতে গিয়েছিলো। সেখানে আজ ভোররাতে আগুনে মরিয়ম, সোনিয়া সহ মোট ছয় জন দগ্ধ হয়।