ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৫৮:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নবদম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে আঁটিবাজারের সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ইসমাইল (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)। ইসমাইল কেরানীগঞ্জ আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা মো. আলীর ছেলে। বর্তমানে আঁটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

স্থানীয় ফারুক আহমেদ বলেন, বুধবার রাতে বিদ্যুতের তার থেকে স্টিলের পাইপের মাধ্যমে কিছু একটা নামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রী নিহত হলো।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, বুধবার রাতে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন।