কে-টু জয় করলেন ওয়াসফিয়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২৪ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
ওয়াসফিয়া নাজরীন, বাংলাদেশের দ্বিতীয় নারী এভারেস্ট বিজয়ী। ২০১২ সালের ২৬ মে মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড করেন এই বাঙালি সুপার ওইমেন। সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করা প্রথম বাংলাদেশির খেতাবও তারই দখলে।
এবার নিজের ঝুলিতে যোগ করলেন নতুন অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে কে-টু জয় করলেন ওয়াসফিয়া। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পবর্তশৃঙ্গ পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানে অবস্থিত শৃঙ্গ গডউইন অস্টিন বা কে-টু চূড়া জয় করেছেন এভারেস্টজয়ী পবর্তারোহী ওয়াসফিয়া নাজরিন।
এই যাত্রায় তার সঙ্গী ছিলেন বিশ্বের কয়েক বিখ্যাত পবর্তারোহী। এদের মধ্যে রয়েছেন মিঙ্গমাতেঞ্জি শেরপা, মিঙ্গমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা।
রোববার কে-টু চূড়ায় ওঠার জন্য রওনা দেন ওয়াসফিয়া। শুক্রবার সকালে পর্বতের চূড়া জয় করেন ওয়াসফিয়া। চূড়ার উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট। এভারেস্টের চেয়ে কে-টুর চূড়ায় আরোহন করা শুধু যে কঠিন তা নয়। পর্বতারোহণের জন্য কঠিন অস্থির আবহাওয়া মোকাবিলা করতে হয়।
কে-টু ‘স্যাভেজ মাউন্টেন’ নামেও পরিচিত। কে-টু কে বলা হয় পৃথিবীর সবচেয়ে মারাত্মক পর্বত। পরিসংখ্যান বলছে, এই পর্বতের চূড়ায় পৌঁছাতে প্রতি চারজনের মধ্যে একজন জীবন হারায়। পিরামিড আকৃতির হওয়ায় এর চূড়ায় ওঠা বেশ চ্যালেঞ্জিং।
কে-টু মাউন্ট এভারেস্টের থেকে প্রায় ৮০০ ফুট নিচে কিন্তু খুব খাড়া হওয়ার জন্য এতে আরোহণ করা এভারেস্টের থেকেও কঠিন। এমনকি এর শিখরে ওঠার পরও তীব্র ঝড়ের কবলে পরে অনেক আরোহী মৃত্যবরণ করেন। মাউন্ট এভারেস্টের তুলনায়, খুব কম মানুষই সফলভাবে এই চূড়ায় পৌঁছাতে পেরেছে।
সেক্ষেত্রে বলা যায় ওয়াসফিয়া নাজরীনের এই জয় বাংলাদেশের জন্য গর্বিত এক অর্জন বয়ে এনেছে। নারীশক্তির জয়যাত্রায় নতুন মাইলফলক ছুঁলেন ওয়াসফিয়া।
সূত্র: এভারেস্ট টুডে
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





