ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৯:৩০:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড আক্রান্ত ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিশ্বজুড়ে। আবারও ভয়াবহ আকার নিচ্ছে করোনা। গত একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় রেকর্ড পরিমাণ আক্রান্ত ও মৃত্যু হয়েছে। দেশটিতে দীর্ঘদিন পর একদিনে দুই লাখের বেশি মানুষ আক্রান্ত এবং প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, দ্বিতীয় ধাক্কায় ইউরোপে প্রতি ১৭ সেকেন্ডে ১ জন করোনা রোগীর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ৮৩ জন। মৃত্যু হয়েছে ১৯৫১ জনের।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ২৮৩ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৫০ হাজার ৬১৩ জন এবং মারা গেছে ১ লাখ ৩২ হাজার ৭৬৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ২০ হাজার ১৬৪ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৬২ জনের।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ২ হাজার ১৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৭৭ হাজার ৫২৭ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ১ লাখ ২ হাজার ২৮৪ জন।

-জেডসি