কোরিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ ব্রাজিলের
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। সেলেসাও মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে উত্তর কোরিয়া। টানা দ্বিতীয় এবং মোট পঞ্চমবারের মতো বয়সভিত্তিক এই টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে উত্তর কোরিয়ার মেয়েরা। শিরোপার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।
গত বুধবার মরক্কোয় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিলের মেয়েরা। সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে তারা।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা কোরিয়ার ইউ জং হিয়াং সেমিফাইনালেও জ্বলে উঠেছেন। ব্রাজিলের জালে কোরিয়ার দুটি গোলই এসেছে তার পা থেকে। চলমান আসরে তার মোট গোল দাঁড়াল ৮, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ।
ম্যাচের শুরুটা ছিল সমানে সমান। তবে প্রথমার্ধের শেষ দিকে জালের দেখা পায় উত্তর কোরিয়া। পাক রে ইয়ংয়ের একটি শট গোললাইনেই ব্রাজিলের আন্দ্রেনার হাতে লাগে। ভিডিও রিভিউ শেষে রেফারি পেনাল্টি ও লাল কার্ড দেন। এতে দশজন নিয়ে খেলতে হয় ব্রাজিলকে, আর পেনাল্টি থেকে নির্ভুল শটে গোল করেন ইউ জং হিয়াং।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউ নিজের দ্বিতীয় গোলটি করেন। ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথা ছুঁয়ে উঠে আসা বল বুকে থামিয়ে চমৎকার শটে জালে জড়ান তিনি। এরপর বাকি সময়টা সহজেই নিয়ন্ত্রণে রাখে উত্তর কোরিয়া।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







