কোলে চড়ে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শুক্রবার ছিল ২০২৪ লোকসভা ভোটের প্রথমপর্ব। গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন সবাই। সকাল সকাল বুথে গিয়ে নিজেদের ভোটদান পর্ব মিটিয়ে এসেছেন অনেকেই। শুক্রবার সকালে ভোট দিতে গিয়েছিলেন বিশ্বের সবচেয়ে খর্বকার নারী জ্যোতি আমগে। নাগপুরে ভোট দিয়েছেন তিনি।
লম্বা ভোটের লাইন। তার মধ্যে আবার প্রখর রোদ আর গরম। সেই চড়া রোদের দীর্ঘ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন বিশ্বের সবচেয়ে খর্বকায় নারী জ্যোতি আমগে। ১৯ এপ্রিল দেশজুড়ে শুরু হয়েছে ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় দেশের ২১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১০২ আসনে ভোটগ্রহণ হয়।
এদিন পরিবারের সদস্যের কোলে চেপে ভোট দেন জ্যোতি। টুকটুকে লাল বার্বি স্টাইল পোশাক পরে ভোট দিতে এসেছিলেন। বাড়ির কাছে একটি স্কুলে ভোটকেন্দ্রে বিশাল ভিড় টপকে ভোট দেন। আঙুলে ভোটের কালি লাগানো তর্জনী দেখিয়ে ছবি তুলেছেন জ্যোতি।
৬২.৮ সেন্টিমিটার (২ ফুট ১ ইঞ্চি) উচ্চতার জ্যোতি কিসাঙ্গে আমগে বিশ্বের সবচেয়ে খর্বকায় নারী। জ্যোতি তার উচ্চতার জন্য ২০১১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন। তিনি এখন সেলিব্রিটি। একজন তারকা রাঁধুনি, উদ্যোগপতিও। ২০১২ সালে বিগ বস ৬-এ অতিথি হয়ে আসেন। অভিনয় করেছেন মার্কিন ও ইতালীয় টেলিভিশন সিরিজে। পুনের লোনাভালার ওয়াক্স মিউজিয়ামে তার মূর্তিও রয়েছে।
মিশরের গিজা শহরে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি তুরস্কের সুলতান কোসেনের সঙ্গে ছবি তোলেন জ্যোতি। সুলতানের উচ্চতা ৮ ফুট ৯ ইঞ্চি। জ্যোতি ও সুলতানকে মিশরের পর্যটন প্রোমোশন বোর্ড আমন্ত্রণ জানিয়েছিল।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল



