কোলে বসে তরুণ-তরুণীদের অভিনব প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
ছেলে-মেয়ে যেন একসঙ্গে বসতে না পারে সে জন্য বাসস্ট্যান্ডের বসার জায়গা তিন ভাগে ভাগ করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল কেরলের তিরু অনন্তপুরমে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের বাসস্ট্যান্ডে।
এ ঘটনায় ভিন্নধর্মী প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।লিঙ্গ-নিরপেক্ষ বসার জায়গার দাবিতে নারী সহপাঠীরা পুরুষ সহপাঠীদের কোলে বসে এর প্রতিবাদ জানায়। প্রতিবাদের সেই ছবি দেশজুড়ে ভাইরাল হয়। অবশেষে ওই বাসস্ট্যান্ডে বসার জায়গা নতুন করে তৈরি করল প্রশাসন।
স্থানীয় মেয়র আর্য এস রাজেন্দ্রন জানান, তাদের প্রতিবাদের ফলে লিঙ্গ-নিরপেক্ষ বসার জায়গা তৈরি হল। যেভাবে ওই বসার জায়গা তৈরি হয়েছিল, তা ঠিক ছিল না।
তিরু অনন্তপুরমের শ্রীকরমের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ওই বাসস্ট্যান্ডে ছাত্রছাত্রীদের ভিড় লেগেই থাকত। কিন্তু বাসস্ট্যান্ডে ছেলে মেয়েদের বসার জায়গা ছিল আলাদা। এর প্রতিবাদ করেন কয়েকজন কলেজ শিক্ষার্থী। ওই আসনে একে অন্যের কোলে বসে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। তারপরেই পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।
কোলে বসে প্রতিবাদ করা তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।এর পরই ওই বাসস্ট্যান্ড পরিদর্শনে যান মেয়র।
তিনি জানান, বেঞ্চগুলোকে তিন ভাগে ভাগ করা উচিত হয়নি। কেরলের মতো একটি প্রগতিশীল রাজ্যে এমন দৃষ্টিভঙ্গি একটি খারাপ নিদর্শন। এরপর মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী ওই বাসস্ট্যান্ডে একটি বেঞ্চ তৈরি হয়েছে।সেখানে নারী-পুরুষ—সবাই পাশাপাশি বসতে পারবেন।
এ নিয়ে মেয়র বলেন, ‘কেরল নারী এবং পুরুষে কোনও বিভেদ করে না। সবাই মানুষ। কিন্তু কিছু নীতিপুলিশ আছেন, যারা এখনও প্রাচীন সময়ে বাস করেন।’
বাসস্ট্যান্ডে লিঙ্গ-নিরপেক্ষ নতুন বসার জায়গা হওয়ায় খুশি ওই কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
সূত্র : আনন্দবাজার
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











