ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:০৯:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কোহলির মাঝেই শান্তি আনুশকার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

২০১৮ সালে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। বিয়ের পর থেকে প্রায় প্রত্যেক বিজ্ঞাপনেই এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতেও সব পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ান বিরাট-আনুশকা।

কিন্তু বিয়ের পর কীভাবে বদলেছে দুজনের সম্পর্কের রসায়ন? ফিল্মফেয়ার পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় তারই অকপট উত্তর দিলেন আনুশকা। নায়িকা বলেন, ‘আমি আমার বেস্টফ্রেন্ডকে বিয়ে করেছি। এমন একজনকে বিয়ে করেছি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। বিরাটকে আমি ভীষণ ভালোবাসি। ও অসাধারণ একজন মানুষ।’

আনুশকার কথায়, ‘জীবনে প্রায়ই ভুল বোঝাবুঝির কথা ওঠে। কিন্তু আমি এমন একজনকে বিয়ে করেছি, যে আমার ছোট বড় সব কথা বোঝে। আমরা যখন একসঙ্গে থাকি তখন মনে হয় পৃথিবীর আর কোথাও কিছু নেই। শুধু আমরা আছি। আমাদের মধ্যে অনেক মিল। তাই বিরাটের সঙ্গে থাকলে মনে শান্তি খুঁজে পাই। আমরা যখন ডেট করতাম তখনও একই অনুভূতি ছিল।’

ফিল্মফেয়ার ম্যাগাজিনের আগস্ট মাসের সংখ্যার প্রচ্ছদে রয়েছেন ‘রাব নে বানা দি জোড়ি’ খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মা। ইতোমধ্যে ফটোশ্যুটও সেরে ফেলেছেন নায়িকা। যার কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিরাট কোহলি-পতœী। খুব অল্প সময়ের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

-জেডসি