কোহলির সেঞ্চুরিতে বিশ্বকাপে হ্যাট্টিক হার বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ পিএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভারতের বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে বিশ্বকাপে হ্যাট্টিক হারের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল।আজ বৃহস্পতিবার টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব বিহীন বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা তিন ম্যাচ হারলো টাইগাররা। আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাসের জোড়া হাফ-সেঞ্চুরির পর শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। লিটন ৬৬, তানজিদ ৫১ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৪৬ রান করেন।
জবাবে বিরাট কোহলির অনবদ্য ১০৩ রানে ৫১ বল বাকী রেখে বিশ্বকাপে টানা চতুর্থ জয়ের স্বাদ পায় ভারত। এতে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো ভারত। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে নেমে গেল বাংলাদেশ।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় ভারতের বিপক্ষে খেলার সুযোগ হয়নি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। এজন্য সাকিবের পরিবর্তে স্পিনার নাসুম আহমেদ খেলার সুযোগ পান। এছাড়াও পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ হয় হাসান মাহমুদের।
এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হওয়ার কথা ছিল নাকি রবীন্দ্র জাডেজার। দু’টি উইকেট এবং অসাধারণ একটি ক্যাচ নেওয়া ম্যাচের সেরা হিসাবে তাকেই ভেবে রাখা হয়েছিল। কিন্তু সব হিসাবে গুলিয়ে দিলেন বিরাট কোহলি। ছক্কা মেরে শতরান করলেন এবং ম্যাচও জেতালেন। এক ঢিলে দুই পাখি মেরে বিরাটই বাংলাদেশ ম্যাচে সেরার পুরস্কার ছিনিয়ে নিলেন।
আজ বিরাট যখন ব্যাট করতে নামলেন, তখন ভারতের ৮৮ রান। ম্যাচ জেতা কঠিন না হলেও প্রয়োজন ছিল দায়িত্ব নিয়ে খেলা। বিরাট এবং শুভমন গিল সেটাই করছিলেন। শুভমন যখন নিজের উইকেট ছুড়ে দিয়ে ফিরে গেলেন, ভারতের তখন ১৩২ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ১৩২ রান। বিরাট নিজের লক্ষ্য থেকে সরেননি। তিনি চেয়েছিলেন দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। সেই সঙ্গে বড় রান করাও ছিল তার লক্ষ্য।
বিরাট ম্যাচ শেষে বলেন, “সরি জাড্ডু তোমার ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য। আমি চেয়েছিলাম বড় রান করতে। এই বিশ্বকাপে অর্ধশতরান করেছি। কিন্তু আমি চাইছিলাম ম্যাচ শেষ করে আসতে। সেই লক্ষ্য নিয়েই খেলছিলাম। শুভমনকে বলেছিলাম শুরুটা ভাল হয়েছে। এমন শুরু হলে মনে হয় স্বপ্ন দেখছি।”
ম্যাচের শুরুতেই বিরাট শিরোনামে এসেছিলেন বল করে। হার্দিক পাণ্ড্য চোট পেয়ে মাঠ ছাড়ায় তিন বল করেন বিরাট। দু’রান দেন তিনি। তবে বল হাতে নয়, বিরাটের দিনটা ছিল ব্যাট হাতেই। তিনি রান তাড়া করতে ভালবাসেন। বাংলাদেশ সেই সুযোগটাই করে দিয়েছিল নিজেরা প্রথমে ব্যাট করে। সুযোগ কাজেও লাগালেন বিরাট। ৯৭ বলে শতরান করলেন ছক্কা মেরে। বিশ্বকাপে রান তাড়া করতে নেমে এটাই বিরাটের প্রথম শতরান। তিনটি শতরান করে ফেললেন এক দিনের বিশ্বকাপে। পুণের মাঠেও তার তৃতীয় শতরান। এক দিনের ক্রিকেটে ৫৫১ রান করে ফেললেন বিরাট।
অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৬ রান করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে পেয়ে গেলেন শতরান। এ বারের বিশ্বকাপে চার ম্যাচে ২৫৯ রান করেছেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৪৮তম শতরান হয়ে গেল। আর একটি করলেই ছুঁয়ে ফেলবেন সচিন তেন্ডুলকরকে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




