ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৫:১৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


তুলনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ।


পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা। ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয়েছিল। এ জন্য আগেই তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হার্ট অ্যাটাক করেন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


মডেলিং, অভিনয় ও উপস্থাপনা বিনোদন জগতের বিভিন্ন মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও ছিল তার পরিচিতি। পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে শোবিজ অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন তুলনা। তার হাস্যোজ্জ্বল উপস্থিতি ও ইতিবাচক মনোভাব মুগ্ধ করত ভক্ত ও অনুসারীদের। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেও কাজের জগতে ইতিবাচক থাকার চেষ্টা করেছেন তিনি।


তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনের সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তরা শোক প্রকাশ করছেন। তার চলে যাওয়াকে দেশের মডেলিং ও বিনোদন শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।