ক্যালিফোর্নিয়ায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে পৃথিবী। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে রবিবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন তাপমাত্রা পৌঁছেছিল ১৩০ ডিগ্রি ফারেনহাইটে (৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস)। এটিকেই এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে মনে করা হচ্ছে। খবর বিবিসির।
রবিবার দুপুর ৩.৪১ মিনিটে ডেথ ভ্যালিতে এই তাপমাত্রা রেকর্ড করে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা। আগস্ট মাসেও এমন তাপমাত্রা আগে কখনো দেখা যায়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৩ সালে ডেথ ভ্যালিতে ৫৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়েছিলো। প্রায় এক শতাব্দী আগে এই ডেথ ভ্যালিতে ৫৬ দশমিক ৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়। তবে সেই রেকর্ড নিয়ে প্রশ্ন আছে। ১৯৩১ সালে তিউনিসিয়াতে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় বলে জানা যায়।
যদিও ২০১৬ সালে আবহাওয়া ইতিহাসবিদ ক্রিস্টোফার বার্টের বিশ্লেষণ অনুযায়ী, এই তাপমাত্রার সত্যতা নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। যে কারণে ডেথ ভ্যালিতে রোববার রেকর্ড করা ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেন্টিগ্রেডই পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা বলে মনে করা হচ্ছে।
আবহাওয়াবিদ র্যান্ডি সারভেনি একটি ই-মেইলে জানিয়েছেন, তিনি যা ইঙ্গিত পেয়েছেন, তাতে এই ১৩০ ডিগ্রি তাপমাত্রার ঘটনা হয়তো সত্যিই। পাশাপাশি তিনি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল সংস্থাকে প্রাথমিক ভাবে এই রেকর্ড হওয়া তাপমাত্রাকে গ্রহণ করতে সুপারিশ করেছেন। এছাড়া আগামী কয়েক সপ্তাহ ওই এলাকার তাপমাত্রার দিকে নজর রাখা হবে বলেও জানানো হয়েছে।
-জেডসি
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?





